দীপ্ত টিভিতে তুর্কি ধারাবাহিক সুলতান সুলেমান:কোসেম
প্রচারিত হচ্ছে শনি থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
সুলতান সুলেমানের দৌহিত্র সুলতান তৃতীয় মুরাদের যোগ্য উত্তরসূরি, তার দৌহিত্র সুলতান আহমেদ ও তার সন্তানদের রাজত্বকালকে কেন্দ্র করে নির্মিত তুরস্কের এই জনপ্রিয় মেগাসিরিয়াল। হুররাম সুলতানের পর অটোম্যান সাম্রাজ্যের অন্যতম মহিয়সী নারী হয়ে ওঠেন সুলতান আহমেদের সহধর্মিণী কোসেম সুলতান। এক সাধারণ গ্রিক বণিকের কোমলমতি মেয়ে আনাস্তাসিয়া যে পরবর্তীতে মাহপেইকার এবং সর্বশেষ কোসেম উপাধি লাভ করে, যে কি-না হুররাম সুলতানের মতোই বারবার প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয় এবং সর্বশেষ পিতার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে শক্তিশালী করে তোলে।
