আমার চোখের সামনে লকডাউন হলো। যেদিন আমার ঢাকার ফ্লাইট ছিল, ঠিক তার আগের দিন আমাদের এখানে (লন্ডন) লকডাউন দিয়ে দিলো। কোনোভাবেই আমাকে আর ফ্লাইট দিতে চাইলো না। আমার মেয়ে এখানে, বোন এখানে। আমার মা ঢাকা থেকে ফোন করে যেতে নিষেধ করলেন। তারপর এইতো এখানেই আছি। আমি লকডাউনের ওপর লকডাউনের মধ্যে আছি। তবে খুশির খবর হচ্ছে, এমিরেটস চালু হয়ে গেছে। এখন আমি দেশে ব্যাক করার মতো স্বপ্ন দেখতে পারি। নিজের দেশ ছেড়ে কী কোথাও থাকতে ভালো লাগে!
দেশে ফিরে আসার অপেক্ষা প্রসঙ্গে
সংগীতশিল্পী ফাহমিদা নবী
