নির্দিষ্ট সময় পর পর নতুন ব্যবহারকারীদের ডেটা ডিলিটের ঘোষণা দিয়েছে গুগল। এক ব্লগ পোস্টে সুন্দর পিচাই জানিয়েছেন, এখন থেকে গুগল তিনটি বিষয় মেনে চলবে। তারা ব্যবহারকারীর তথ্য নিরাপদে রাখবে, তথ্যের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল হবে এবং ব্যবহারকারীর হাতে তথ্য নিয়ন্ত্রণের ক্ষমতা দেবে। তবে এখন থেকে নতুন গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীর ক্ষেত্রে প্রতি ১৮ মাস পর পর সংরক্ষিত ডেটা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে বলে ঘোষণা দিয়েছে তারা। প্রতিবার অ্যাক্টিভিটি পেইজে গিয়ে পুরানো ব্যবহারকারীদেরকে ম্যানুয়ালি সব ডেটা ডিলিট করতে হয়। নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে ১৮ মাস পর পর সব ডেটা ডিলিট হয়ে যাবে।
