আড়াইহাজার থানা প্রেসক্লাবে মাসুম সভাপতি মজিবুর সম্পাদক নির্বাচীত

আপডেট : ২৭ জুন ২০২০, ২০:৪৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আড়াইহাজার থানা প্রেসক্লাবের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ  মাসুম বিল্লাহ সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের  মজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রানা (যায়যায়দিন),  সহসভাপতি ইমাম হাসান ইমা (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক মো. শাহজাহান সিরাজ (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান কবির (দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান (দৈনিক জনতা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  জিয়াউর রহমান (দৈনিক শিক্ষাবার্তা), দপ্তর সম্পাদক  মো. জাইদুল হক (সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকা), প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম সবুজ (দৈনিক ডোনেট বাংলাদেশ)।         

কার্যকরি সদস্য হলেন, রশিদ আহমেদ হাজারী ( দৈনিক নয়াদিগন্ত),  আলআমিন ভুইয়া (দৈনিক ইনকিলাব) ও মনিরুজ্জামান সরকার (দৈনিক দেশের আলো)। নির্বাচনে আড়াইহাজার উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার কৃষি বিভাগ, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল কাদির  এবং সিনিয়র সাংবাদিক  তালহা বিন হাবিব। 

ইত্তেফাক/এসি