উদ্ধৃতি

আপডেট : ২৭ জুন ২০২০, ২১:৩৫

যেসব জায়গা থেকে আম ও লিচু যাবে রাস্তায় কোনো ট্রাক যেন প্রতিবন্ধকতার মুখে না পড়ে, সেজন্য দৃষ্টি রাখা হয়েছে। সরকারের আটটি সংস্থা এ কাজে তদারকি করছে। ট্রাক বা কাভার্ড ভ্যানের সঙ্গে সহজেই যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। তাদের বললেই সেখানে চলে গিয়ে নিয়ে আসবে পণ্য। এর পাশাপাশি আম নিয়ে ঢাকায় পৌঁছে দেওয়ার পর খালি ট্রাক ফিরে গেলে যমুনা সেতুতে টোল ৫০ ভাগ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালে রোগীদের খাদ্যে কলার পরিবর্তে আম দেওয়া, পুলিশ ব্যারাকে আমের বাজার গড়ে তোলা, সেনাবাহিনীতে আমের বাজার গড়ে তোলা ইত্যাদি ব্যবস্থা করা হচ্ছে, যাতে আমচাষিরা ন্যায্যমূল্য পায়।

—সাধন চন্দ্র মজুমদার

   খাদ্যমন্ত্রী

(সূত্র :দৈনিক ইত্তেফাক, ২৭ জুন ২০২০)