বেড়া (পাবনা) সংবাদদাতা
বেড়া উপজেলায় হঠাত্ একটি হনুমান দেখা গেছে। গত চার দিন ধরে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া পেঁচাকোলা গ্রামে হনুমানটি বিচরণ করছে। স্থানীয় লোকজন হনুমানটি দেখতে ভিড় করছেন।
স্থানীয়রা জানায়, এক সপ্তাহ আগে বেড়া পৌর এলাকায় প্রথমে হনুমানটির দেখা মেলে। কয়েক দিন থেকে ঠিকমতো খাবার না পেয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছে হনুমানটি। তবে মাটিতে আসলে উত্সুক জনতা অনেকেই বিস্কুট ও কলা দিচ্ছেন। হাটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মাসুদ রানা সরকার বলেন, হনুমানটিকে উত্ত্যক্ত ও তার কোনো ক্ষতি করতে না পারে সেজন্য মানুষকে আমরা সচেতন করছি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরচন্দ্র সাহা বলেন, ঐ এলাকায় হনুমান আসার কথা শুনেছি। হনুমানটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী বিভাগকে অবগত করেছি।
