সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীতে ট্রলার ডুবে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই থেকে বেলা ১১টার দিকে ১২ জন যাত্রী নিয়ে ট্রলারটি মারকুলি যাচ্ছিল। দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, ঝড়ের সময় ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ১০ জন পাড়ে ওঠলেও দুই জন ডুবে মারা যায়। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
