শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মেসালোম ঢালীকান্দি গ্রাম থেকে শাকিল মাদবর (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাকিল স্থানীয় কালাই মাদবরকান্দি গ্রামের সালাম মাদবরের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকিব ওরফে বাবু ও ইমরান মোড়ল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশ্রফুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
