হিসনা নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২০, ২১:৪৫

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

ভেড়ামারার হিসনা নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি চাচাত ভাই। শনিবার দুপুর ১টার সময় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার গ্রামে ক্ষেমিরদিয়ার-মওলাহাবাসপুর ব্রিজসংলগ্ন হিসনা নদীতে পড়ে দুই ছেলে শিশুর মৃত্যু হয়। তারা হলেন: ক্ষেমিরদিয়ার গ্রামের জিল্লুর রহমানের ছেলে মুরসালিন (৭) ও সুজন ইসলামের ছেলে আবরা (৬)। মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ তথ্যটি নিশ্চিত করেছে।

কলমাকান্দায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি জানান, কলমাকান্দায় বাড়ির সামনে ডোবায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর নুরুজ্জামান (১৭) ঐ  গ্রামের সাহেব আলীর ছেলে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল করিম বলেন, অভিযোগ না থাকায় মামলা হয়নি।