করোনা ভাইরাসের কারণে গেল মার্চ থেকে খেলা বন্ধ থাকায় মাঠে ব্যাট-বলের লড়াইয়ে শামিল হতে পারছে না ক্রিকেটাররা। এদের মধ্যে আছেন রোহিত শর্মাও। নিউজিল্যান্ডের মাটিতে গত টি-টোয়েন্টি সিরিজ খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রোহিত। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। পরবর্তীতে করোনা ভাইরাসের প্রার্দুভাবে আরো গৃহবন্দি হয়ে পড়েন হিটম্যান। তবে ভারতে লকডাউন শিথিল হবার পর, মাঠে নামলেন রোহিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মাঠে বসা নিজের ছবি আপলোড করেন রোহিত। রোহিত লিখেছেন, ‘মাঠে ফিরতে পেরে আবার খুব ভালো লাগছে। কিছুটা কাজ হলো। অনেক দিন পর নিজেকে যেন ফিরে পেলাম। দারুণ এক অনুভূতি।’ এর আগে, ভারতের টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও পেসার ইশান্ত শর্মাকে ঘরের বাইরে অনুশীলন করতে দেখা গেছে।
