খুলনা অফিস
ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে খুলনা মহানগর যুবলীগের সাবেক সদস্য ও সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদ আলী (৩৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে দিনাজপুর থেকে খুলনা আসার পথে পাবনার ঈশ্বরদীতে এ দুর্ঘটনা ঘটে। খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ জানান, ব্যবসার কারণে ভাড়ায়চালিত পিকআপ নিয়ে দিনাজপুর গিয়েছিলেন শহীদ আলী। শুক্রবার তার চাচা করোনায় মারা গেছেন শুনে দিনাজপুর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে ঈশ্বরদীতে একটি ট্রাকের সঙ্গে তার পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শহীদ আলী নিহত ও পিকআপ ভ্যানচালক আহত হন।
