রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৭ জুন ২০২০, ২১:৫৫

জাকির হোসেন খসরু

আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে জনমত গড়ে তোলা ছাত্র আন্দোলনের সম্মুখভাগের ছাত্রনেতা, গোপালগঞ্জ মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সরদার জাকির হোসেন খসরু (৭০) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার শহরের পাওয়ার হাউজ রোডের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ এশা পাওয়ার হাউজ জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের মার্কাস মহল্লা কবরস্থানে এ বীর সন্তানের লাশ দাফন করা হয়। ১৯৭১ সালে পাক বাহিনী গোপালগঞ্জ, ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জের টর্চারিং সেলে নিয়ে তাকে অমানসিক নির্যাতনের পর মৃত ভেবে স্টিমার থেকে পদ্মা নদীতে ফেলে দেয়। সৌভাগ্য ক্রমে তিনি বেঁচে যান। পরে তিনি ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশ নেন।