কমলাপুর টিটিপাড়া বস্তির ৩০ ঘর পুড়ে ছাই

আপডেট : ২৭ জুন ২০২০, ২১:৫৫

বিশেষ প্রতিনিধি

কমলাপুরের টিটিপাড়া মেথর পট্টির বস্তিতে আগুনে ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শাজাহানপুর থানার ওসি শহীদুল হক জানিয়েছেন, সুইপার কলোনির ঐ ঘরগুলো সুইপাররা নিজেরাই তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন।