আড়াইহাজার থানা প্রেসক্লাব নির্বাচন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার থানা প্রেসক্লাবের ত্রিবার্ষিক কাউন্সিল ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গতকাল প্রেসক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ মাসুম বিল্লাহ সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন, রফিকুল ইসলাম রানা সিনিয়র সহসভাপতি (যায়যায়দিন), ইমাম হাসান ইমা সহসভাপতি (যুগান্তর), মো. শাহজাহান সিরাজ যুগ্ম সম্পাদক (আমাদের সময়), মো. শাহজাহান কবির সাংগঠনিক সম্পাদক (আমার সংবাদ), মো. হাবিবুর রহমান কোষাধ্যক্ষ (জনতা), জিয়াউর রহমান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (শিক্ষাবার্তা), মো. জাইদুল হক দপ্তর সম্পাদক (আমাদের আড়াইহাজার পত্রিকা) মো. শহিদুল ইসলাম সবুজ প্রচার সম্পাদক (ডোনেট বাংলাদেশ)। কার্যকরী সদস্য হলেন রশিদ আহমেদ হাজারী (নয়াদিগন্ত), আলআমিন ভুঁইয়া (ইনকিলাব) ও মনিরুজ্জামান সরকার (দেশের আলো)। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন।
