নয়া বছর হাটে মাঠে
নয়া বছর নদীর ঘাটে
পুরান দুঃখ ঝাইরা মুইছা
নয়া বছর আইলো ডাঁটে
সুখের সময় জল্লি কাটে—
নয়া বছর নয়া বই
খোকা-খুকির হইচই
উন্নয়নে জনগণে
ফুল-ফসলে বনে বনে
সবতে কিমুন চায়া রই
কেউ বি অহন পিছে নই—
সামনে যাওয়ার দৃঢ় পণে
নয়া জ্ঞানের অন্বেষণে
বাংলাদেশের শুভক্ষণে
নয়াপথে হাঁটে
বাংলার হাটে মাঠে—
নয়া বছর ভালোবাসায়
বীর বাঙালির নয়া আশায়
গৌরব-ঐশ্বর্য-শান্তি
ভরবে ধানে পাটে
নয়া শিশু নয়া স্বপ্নে
মন দেবে বইপাঠে।
