মেডিক্যাল টেকনোলজিস্টরা কালোব্যাজ ধারণ করবে

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:৫৯

আজ থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিন সারাদেশের সরকারি-বেসরকারি পর্যায়ে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে। বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) সভাপতি মো. আলমাস আলী খান এবং মহাসচিব মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন খান গতকাল এক বিবৃতিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের চাকরির প্রারম্ভে দশম গ্রেড প্রদান, নতুন পদ সৃষ্টি, স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ  মেডিক্যাল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা করে ২০ হাজার বেকার মেডিক্যাল  টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান করা, অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশ অবিলম্বে বাতিল, স্বেচ্ছাসেবক/অস্থায়ী ভিত্তিতে/ মাস্টাররোলের মাধ্যমে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধকরণ, প্রধানমন্ত্রীর নির্দেশে সৃজিত ১ হাজার ২০০ মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্টরা কালোব্যাজ ধারণ করবেন।