পাকিস্তানে প্রতি তিনজনে একজন পাইলটের লাইসেন্স ভুয়া

আপডেট : ২৮ জুন ২০২০, ০০:৪১

পাকিস্তানে প্রতি তিনজনের মধ্যে একজন বেসামরিক পাইলটের লাইসেন্স ভুয়া। দেশটির ৩০ শতাংশের বেশি পাইলটই প্রতারণা মাধ্যমে এসেছেন। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে এই তথ্য জানান বিমান পরিবহনমন্¿ী গোলাম সারোয়ার খান জানান, ২৬২ পাইলট পরীক্ষায়ই অংশ নেননি। তারা অন্যকে পরীক্ষার আসনে বসিয়েছিলেন। তাদের বিমান চালনার অভিজ্ঞতাও নেই। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিমানমন্¿ী জানান, নিষিদ্ধ করা ২৬২ জনের মধ্যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ১৪১ জন, এয়ার ব্লুয়ের ৯ জন এবং সিরিন এয়ারলাইন্সের ১০ পাইলট। বাকিরা বিভিন্ন ফ্লায়িং ক্লাব এবং চার্টার্ড বিমানের পাইলট ছিলেন। গত ২২ মে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ৯৭ জনের মত্যু হয়। পাইলটদের ভুলেই এই দুর্ঘটনা হয় বলে জানায় তদন্তকারী দল। সেই দুর্ঘটনার জেরে সব পাইলটদের লাইসেন্স পর্যালোচনা করে এই তথ্য উদঘাটন করে দেশটির উড়োজাহাজ কর্তৃপক্ষ। পাকিস্তানে বর্তমানে মোট ৮৬০ জন পাইলট রয়েছেন। -সিএনএন