শাওমির রেডমি নোট ৩ ও এমআই ৫ মডেলের স্মার্টফোন দুইটি ২০১৬ সালের এপ্রিলে উন্মুক্ত করা হয়েছিল। মডেল দুইটিতে আর কোনো প্রকার সফটওয়্যার আপডেট পাওয়া যাবে না। শাওমি’র অফিসিয়ার ঘোষণানুযায়ী, বিশ্বব্যাপী কোথাও এমআই ৫ ও রেডমি নোট ৩ (চায়না রেডমি নোট ৩ প্রো) এর বেটা আপডেট পাওয়া যাবে না। সর্বশেষ এমআইইউআই ১০.২ ভার্সনের সফটওয়্যার উন্মুক্তের পর থেকে আপডেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
রেডমি নোট ৩ ও এমআই ৫ এর সর্বশেষ এমআইইউআই আপডেটে সুযোগ জানুয়ারি, ২০১৯-তেই শেষ হবে। এর পর থেকে উল্লিখিত মডেল দুইটি থেকে বেটা টিম বিচ্ছিন্ন হয়ে যাবে। শাওমির অফিসিয়াল ঘোষণায় আরো জানানো হয়, রেডমি নোট৩ ও এমআই৫ এর সর্বশেষ সফটওয়্যার আপডেট ভার্সন ছিল এমআইইউআই ১০.২। শাওমি ভক্তরা এই সিদ্ধান্তটির জন্য উদ্বিগ্নতা প্রকাশ করেছে।
রেডমি ৫ স্মার্টফোনটিতে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজ্যুলেশন ১৪৪০ বাই ৭২০ পিক্সেল। অক্টো-কোর কোয়ালকম স্নাপড্রাগন ৪৫০ প্রসেসর এবং ২জিবি/৩জিবি/৪জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। সামনে ও পিছনে ক্যামেরা ব্যবহার করা হয়েছে ৫ ও ১২ মেগা পিক্সেল। ফোরজি সমার্থন যোগ্য ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার। রেডমি নোট ৩ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে হেক্সা-কোর ১.৮ গিগাহার্য প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ বিজি স্টোরেজ, ১৬ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৪০৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সূত্র :ডেটডিনেট ডটকম
