তামিলনাড়ুর তুতিকোরিনে পুলিশি অত্যাচারে পি জয়রাজ এবং তান ছেলে জে বেনিকস-এর মৃত্যুতে ফুঁসছে গোটা ভারত। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এমনকি পুলিশি হেফাজতে এই মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েডের হত্যার সঙ্গেও তুলনা করছেন অনেকে।
এই ঘটনায় কারো বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি। ক্রিকেটার শিখর ধাওয়ান পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হন।
এই ঘটনায় পুলিশের নিন্দা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। এছাড়া তামিলনাড়ুতে ব্যাপক বিক্ষোভও হয়েছে।
