কুমিল্লায় করোনা উপসর্গে অ্যাড. আবু তাহেরের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২০, ১৬:০২

কুমিল্লা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. আবু তাহের ভূঁইয়া (ভিপি তাহের) করোনা উপসর্গে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। তাহের জেলার চান্দিনা উপজেলার জোয়াগ গ্রামের হাজী মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার ছেলে এবং কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা। তার নিকট আত্মীয় অ্যাডভোকেট মো. আইয়ুব বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় করোনায় সরকারি কর্মকর্তাসহ গৃহবধূর মৃত্যু

তিনি আরও জানান, অ্যাডভোকেট আবু তাহের ভূঁইয়া (৫৮) দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তার জ্বর হয়। এতে গত রবিবার (২১ জুন) তাকে ঢাকার একটি হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার করোনা উপসর্গ দেখা দিলে বৃহস্পতিবার তাকে আইসিইউতে রাখা হয়। পরে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। 

ইত্তেফাক/এসি