তালায় করোনার উপসর্গে যুবকের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২০, ১৮:১৮

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তির পরপরই মারা গেছেন রবিউল ইসলাম (৩৮) নামে এক যুবক।

 

তিনি তালা উপজেলার বাইগানি গ্রামের আবুল খায়ের বিশ্বাসের ছেলে। রবিবার সকালে তিনি মারা যান। এদিকে শুক্রবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তালা সদরের ব্যবসায়ী মো. বজলুর রহমান গাজীর (৪৮) করোনা পজিটিভ এসেছে। তিনি বারুইহাটী গ্রামের মৃত সরফুদ্দীন গাজীর ছেলে। এ সময় তার পুত্র মাসুদুর রহমানের (২০)  করোনা পজিটিভ আসে।

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তালা উপজেলার বাইগানি গ্রামের রবিউল ইসলাম রবিবার সকালে হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসোলেশনে নেয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের কথা বলা হয়েছে। তার বাড়ি লক ডাউন করা হয়েছে। এছাড়া শুক্রবার সকালে মারা যাওয়া তালা বাজারের ব্যবসায়ী মো. বজলুর রহমান গাজীর করোনা পজিটিভ এসেছে। এ সময় তার ছেলেরও করোনা পজিটিভ রিপোর্ট আসে।

 

ইত্তেফাক/ইউবি