ভারতীয় ব্যাটসম্যান করুণ নায়ারের অনুপ্রেরণা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর মতো একজনকে অবশ্য তিনি ক্রিকেটেও দেখতে পান, নিজেদের অধিনায়ক বিরাট কোহলি! ২৮ বছর বয়সি ব্যাটসম্যান বলেন,‘তার ম্যানচেস্টার ইউনাইটেডের দিনগুলো থেকেই তাকে অনুসরণ করছি আমি। স্রেফ সাধারণ একজন ফুটবলার থেকে সে যেভাবে বিশ্বের সেরা হয়ে উঠেছে, এটা বিস্ময়কর। এই পর্যায়ে উঠে আসতে যতটা কঠোর পরিশ্রম তাকে করতে হয়েছে, যে ধরনের নিবেদন, দৃঢ়প্রতিজ্ঞতা ও মনোযোগ তার আছে, দেখিয়ে দিয়েছে যে সেরা হতে হলে ভিন্ন ধরনের মানসিকতা থাকতে হবে। বিরাট কোহলিকে দেখে রোনালদোর মতো মনে হয়। অনেক ক্ষেত্রেই তাকে অনুসরণ করা যায় এবং অনেক কিছুই সে দারুণভাবে করে। কোহলিও বিশ্বের সেরা।
