স্পোর্টস ডেস্ক
চলতি মৌসুমের শুরুটা যেভাবে করেছিলেন রবার্ট লেভান্ডোভস্কি, তাতে ইউরোপীয় ক্লাব ফুটবলের সব গোলের রেকর্ডই পড়ে গিয়েছিল শঙ্কায়। তবে চোট আর নিষেধাজ্ঞা মিলিয়ে চারটা ম্যাচ না খেলতে পেরে ৩৪ গোল নিয়েই মৌসুম শেষ করেন তিনি।
যার শেষটা আসে শনিবার রাতে ভলফসবুর্গের বিপক্ষে। দলের ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে তৃতীয় গোলটি করেন তিনি। তাতে বুন্ডেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তির তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে চলে আসেন তিনি। এক মৌসুমে ৩৬, ৩৮ আর ৪০ গোল করে এ তালিকার শীর্ষ তিন স্থান দখল করে আছেন জার্ড মুলার।
