একক নাটক ‘অবুঝ প্রজাপতি’

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:০৫

এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘অবুঝ প্রজাপতি’। এইচ ডি সিফাত হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি। অভিনয় করেছেন মনোজ কুমার, সাবিলা নূর, মিলি বাশার, কিসলু, মম আলী প্রমুখ।

মিহান ও মাইকেল দুই বন্ধু। একইসাথে থাকে ওরা। মাইকেল বেশ মোটা। বাবা-মা বিদেশ থাকে। মিহান একটা অফিসে চাকরি করে। অন্যদিকে তেমন প্রয়োজন না থাকলেও মাইকেল একটা চাকরি খুঁজছে। মাইকেলের জন্য অনেক মেয়ে দেখা হয়। কিন্তু কোনো মেয়েই তাকে পছন্দ করে না। মিহান একটি লেকের ধারে দাঁড়িয়ে আবৃত্তি করছিল, ঠিক তখনই একটি মেয়ে এসে মিহানের আবৃত্তির প্রশংসা করে। মিহান নিজের নাম বললেও মেয়েটি জানায় তার নাম প্রজাপতি।