বাংলাদেশ পুলিশের আয়োজনে আগামীকাল রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট ‘নিউইয়ার্স সেলিব্রেশন’। অনুষ্ঠানটি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মমতাজ, জেমস, কর্ণিয়াসহ অনেকেই।
এছাড়া রাসেল মাহমুদ ও মোস্তাক হোসেন মাশুকের পরিচালনায় কনসাটর্টি এটিএন বাংলায় প্রচার হবে আগামীকাল সন্ধ্যা ৭টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৫৫ মিনিট পর্যন্ত।
