ভাণ্ডারিয়ায় করোনায় সরকারি কর্মকর্তা ও গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২০, ২১:৪৯

ভাণ্ডারিয়া (পিরোজপুর)সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় গতকাল রবিবার নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী (৫৬) এবং শনিবার উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংখালী গ্রামের বাসিন্দা, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহকারী মো. নজরুল ইসলামের স্ত্রীর (৪৮) মৃত্যু হয়।

এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পিরবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, ঐ সরকারি কর্মকর্তা শনিবার উপজেলা হাসপাতালে চিকিত্সা নিতে আসেন। তার অবস্থা গুরুতর হওয়ায় ঐ দিনই  বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়। এদিকে ঐ নারী রোগীকে ভাণ্ডারিয়া হাসপাতালে গত শুক্রবার ভর্তি করা হয়। শনিবার তার অবস্থাও গুরুতর হওয়ায় স্বজনেরা তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ঐ নারী জাতীয় পার্টি জেপির পিরোজপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মরহুম সানু খান এবং ভাণ্ডারিয়া উপজেলার সাবেক জেপি নেতা মরহুম মহারাজ খানের ছোট  বোন।