স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর বিভাগে গতকাল রবিবার পর্যন্ত করোনায় রংপুরের কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলামসহ জেলা পুলিশ, পুলিশ ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থী, ডাক্তার, ব্যাংকারসহ করোনায় আক্রান্তের সংখ্যা এক দিনে নতুন করে বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এছাড়া দিনাজপুর জেলায় এ সময়ে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৯১ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৯ জন।
গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের সাত জেলায় নতুন করে ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৮, লালমনিরহাটে তিন, কুড়িগ্রামে তিন, দিনাজপুরে ১৫, গাইবান্ধায় আট, নীলফামারীতে তিন এবং পঞ্চগড় জেলায় দুই জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৫৯১ জনে এবং এই বিভাগের আট জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার পর্যন্ত রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলায় সবচেয়ে বেশিসংখ্যক ৮৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। দ্বিতীয় অবস্থানে থাকা দিনাজপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৮ জনে এবং মৃত্যু এক জন বেড়ে মোট দাঁড়িয়েছে ১২ জনে। নীলফামারী জেলায় ৩৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় জনের। গাইবান্ধা জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৫ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে, ঠাকুরগাঁয় আক্রান্ত দাঁড়িয়েছে ২০০ এবং মৃত্যু হয়েছে দুই, পঞ্চগড়ে আক্রান্ত ১৩৪ এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে, লালমনিরহাট জেলায় এ পর্যন্ত ৯২ জন আক্রান্ত হয়েছে এবং এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুড়িগ্রামে করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৩১ জন এবং এক জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ২৫৯ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ৮৬০ জন। এছাড়া রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩২০ জনসহ মোট ৪২ হাজার ৫৭০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এসব জেলা থেকে এ পর্যন্ত ১ হাজার ৪৩৬ জন রোগী সুস্থ হয়েছেন।
