মীর আব্দুর রাজ্জাক
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মীর আব্দুস সবুর আসুদের পিতা মরহুম ইঞ্জিনিয়ার মীর আব্দুর রাজ্জাকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার বাদ আসর ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া হাসেম রোড, যাত্রাবাড়ী, ঢাকার মসজিদ এবং তার নিজ বাসভবনে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ করার জন্য মরহুমের পুত্র জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মীর আব্দুস সবুর আসুদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
কবি আবুল হোসেন
আজ বাংলা সাহিত্যের অন্যতম কবি আবুল হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। তার প্রথম কবিতার বই ‘নব বসন্ত’ প্রকাশিত হয় ১৯৪০ সালে। আধুনিক মুসলমান বাঙালি কবিদের মধ্যে তার কবিতার বই-ই প্রথম প্রকাশিত হয়। তার অনুবাদ কবিতাগুলো হলো— ‘ইকবালের কবিতা’, ‘আমার জন্মভূমি’, ‘অন্য ক্ষেতের ফসল’। এছাড়া ‘আমার এই ছোট ভুবন’, ‘আর এক ভুবন’ নামে দুটি স্মৃতিকথামূলক গ্রন্থ লিখেছেন তিনি। ‘অরণ্যের ডাক’ তার অনুবাদ উপন্যাস। এছাড়া তার আরো অনেক বই প্রকাশিত হয়েছে। কবি আবুল হোসেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পুরস্কার, নাসিরুদ্দীন স্বর্ণপদক, পদাবলী পুরস্কার, কাজী মাহবুবুল্লাহ পুরস্কার ও স্বর্ণপদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
