আপনার রাশিফল

আপডেট : ২৮ জুন ২০২০, ২১:৫৬

মুহম্মদ আনিসুল হক

২৯ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ১৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ এবং ৭ জিলকদ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২। শুভ বার: সোম। শুভ রত্ন: মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।         

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কারো সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হতে পারে। প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা নিতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অতিথিদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সময় আপনার অনুকূলে থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে কোনো কাজ আদায় করতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর ভালো যাবে না। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কোনো কাজে নিজেকে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

জীবন ও জগত্ সম্পর্কে নতুন ধারণা পেতে পারেন। কোনো সত্গুরুর সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। নতুবা বদনাম হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।