সরকারি গুদামে ধান দিচ্ছেন না ভাঙ্গুড়ার কৃষক

আপডেট : ২৮ জুন ২০২০, ২২:০০

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়ার হাটবাজারে ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা সরকারি গুদামে ধান বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে গত ৩ জুন ক্রয় কার্যক্রম উদ্বোধনের পর রবিবার পর্যন্ত এখানে মাত্র ৩০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। অথচ এ বছর ক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৮১০ মেট্রিক টন।

কৃষকরা জানান, সরকারি গুদামে শুকনো ধান ছাড়া কেনা হয় না এবং এক মণ ধানের মূল্য ধরা হয়েছে ১ হাজার ৪০ টাকা। সেখানে খোলা বাজারে প্রতি মণ ধান ৯২০/৯৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ কারণে খোলা বাজারেই দাম বেশি পাওয়া যাচ্ছে।

ভাঙ্গুড়া খাদ্যগুদাম কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় কার্যক্রম চলবে। তাই এ সময়ে ক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশা করেন।