নাটোরে মহিলা এমপির বাড়িতে চুরি

আপডেট : ২৮ জুন ২০২০, ২২:০১

নাটোর প্রতিনিধি

নাটোরে রবিবার ভোররাতে মহিলা এমপির বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের (নাটোর-নওগাঁ) সংসদ সদস্য অ্যাডভোকেট রত্না আহমেদের বাড়ির শোবার ঘরের গ্রিল কেটে এই চুরি হয়। তিনি ঢাকায় থাকায় তার বাড়িটি তালাবন্ধ অবস্থায় ছিল।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, এমপি রত্না আহমেদের জানালার গ্রিল কেটে চোর ঘরে প্রবেশ করে এবং ওয়্যারড্রব তছনছ করে। তবে এমপি বলতে পারবেন বাড়িতে এমন কিছু ছিল কি না যা খোয়া গেছে। সিসি টিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে।

সংসদ সদস্য রত্না আহমেদকে ফোন করলে তিনি বলেন, ঢাকায় থাকায় কিছু বলতে পারব না, কি কি চুরি হয়েছে। তবে বাড়িতে কিছু নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।