মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরপর দুইবার কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা করার পর দুই সপ্তাহেও রিপোর্ট পাননি হূদেরাগে আক্রান্ত এক ব্যবসায়ী। এতে ঐ রোগীর স্বাভাবিক চিকিত্সা ব্যাহত হচ্ছে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম জানান, বিষয়টি অবগত হয়েছি। খোঁজখবর নিয়ে জানানো হবে। মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নতুল ফেরদৌস জানান, আমরা দুইবারই টেস্ট করে ময়মনসিংহ ল্যাবে জমা দিয়েছি।
