পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২৮ জুন ২০২০, ২২:০১

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

পলাশবাড়ী পৌরসভায় রবিবার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান।

পৌর ভবনে বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক আবু বকর প্রধান সহায়ক কমিটি ও সাংবাদিকদের নিয়ে মুক্ত আলোচনা করেন। এ সময় পৌর সহায়ক কমিটির সদস্য, পৌর সচিব মুনছুর আলম, পৌর ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।