নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ হাজার ছাড়াল। রবিবার নতুন করে ৪২ জন করোনা আক্রান্তসহ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৪২ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জনান, ৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তিকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতাল এবং ছয় জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে রবিবার দুপুরে একজন নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশনে মারা যান।
