নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা শহর এবং শহরতলী থেকে তিন শিশু অপহরণকারী যুবক আব্দুল্লাহ খান রনিকে নেত্রকোনা পুলিশ ময়মনসিংহ শহরের থানা ঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে তাকে কৌশলে গ্রেফতার করা হয়।
নেত্রকোনার ডিবি পুলিশ অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনার শহরতলী বনুয়াপাড়া থেকে মজনু মিয়ার ছেলে ওমর ফারুক (১২), পৌর এলাকার ইসলামপুর থেকে খোকন মিয়ার ছেলে আবদুর রহমানকে (১০) ১৮ জুন এবং একই এলাকার আলমগীর মিয়ার ছেলে জাকির হোসেনকে (১১) গত ২৪ জুন রনি অপহরণ করে ময়মনসিংহে নিয়ে যায়। পরে তাদের কাছে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শেষ পর্যন্ত মাত্র ১১ হাজার টাকার বিনিময়ে তাদের মুক্তি দেয়।
জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি শাহ্ নূর এ আলম জানান, রনি মূলত পেশায় একজন বাবুর্চি। কিন্তু হঠাত্ সে এই অপকর্মে জড়িয়ে পড়ে।
