স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবি

আপডেট : ২৮ জুন ২০২০, ২২:০৩

বরিশাল অফিস

স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবিতে রবিবার বরিশালে মানববন্ধন করেছেন আইনজীবীরা। সাধারণ আইনজীবীদের ব্যানারে জেলা জজ আদালত চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য দেলোয়ার মুন্সির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মহসিন মন্টু, আবুল কালাম আজাদ, মোখলেছুর রহমান বাচ্চু, আবুল কালাম আজাদ ইমন, মাইনুদ্দিন দিপ্তি, জামাল হোসেন ও আমিনুল ইসলাম সেন্টু।