ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে মহাসড়ক থেকে শনিবার রাতে চাঁদাবাজির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, এক ট্রাকচালকের লিখিত অভিযোগের ভিত্তিতে সদরের ডাকবাংলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জাহাঙ্গীর আলম ও তারা মিয়া নামের দুই জনকে গ্রেফতার করা হয়। ঐ সময় অপর দুই জন পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
