এবার ‘গার্ড অফ অনার’ পাচ্ছে রিয়াল

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:২১

রিয়াল মাদ্রিদ ২০১৭ সালে ক্লাব বিশ্বকাপ জয় করলেও বার্সেলোনার কাছ থেকে পরের ম্যাচে ‘গার্ড অফ অনার’ পায়নি। তবে এবার ক্লাব বিশ্বকাপ জয়ের পরের ম্যাচে ভিয়ারিয়ালের কাছ থেকে ‘গার্ড অফ অনার’ ঠিকই পাচ্ছে রিয়াল মাদ্রিদ। ইউরোপ বা বৈশ্বিক কোনো টুর্নামেন্টে স্পেনের কেউ জয়ী হলেই তাদের গার্ড অফ অনার দেয় ভিয়ারিয়াল। এবারো তার ব্যত্যয় ঘটছে না বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি ফার্নান্দো রওগ। এর আগে ২০০৯-১০ মৌসুমে ক্লাব বিশ্বকাপ জিতে আসার পর পেপ গার্দিওলার বার্সেলোনাকেও সম্মান জানিয়েছিল তারা। উল্লেখ্য, ‘নিজেদের অংশগ্রহণ করা টুর্নামেন্টের বিজয়ীদেরই কেবল সংবর্ধনা জানানো হয়’ এমন কারণ দেখিয়ে রিয়ালকে ২০১৭ সালে ‘গার্ড অফ অনার’ দিতে অসম্মতি জানিয়েছিল বার্সেলোনা।