শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে টিইএসওএল বাংলাদেশ ও এটুআই

আপডেট : ২৯ জুন ২০২০, ১০:৫৪

করোনা ভাইরাস মহামারী চলাকালীন সময়ে ঘরে বসে অনলাইনে শিক্ষকদের দক্ষতার উন্নয়নে এটুআই ও 'টিইএসওএল বাংলাদেশ'-এর যৌথ আয়োজনে সারা বাংলাদেশের আইসিটিতে দক্ষ ও গুণগত শিক্ষা বাস্তবায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়নকারী জেলা 'আইসিটি৪ই' অ্যাম্বাসেডর শিক্ষকদের জন্য শুরু হয়েছে ‘ইংলিশ প্রোনান্সিয়েশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল' বিষয়ে প্রশিক্ষণ।

প্রশিক্ষণের ২য় ব্যাচে অংশগ্রহণ করেছেন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ৬৫০ জন 'আইসিটি৪ই' অ্যাম্বাসেডর শিক্ষক। তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, যুগ্মসচিব, মন্ত্রীপরিষদ বিভাগ এবং যুগ্ম প্রকল্প পরিচালক, এটুআই এবং সঞ্চালনা করেন মোহাম্মদ রফিকুল ইসলাম, এডুকেশনাল টেকনোলজি এক্সপার্ট, এটুআই।

প্রশিক্ষণের আজ দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় তিনি প্রশিক্ষণটির গুরুত্ব তুলে ধরেন এবং তিন দিনব্যাপী প্রশিক্ষণের সার্বিক সফলতা কামনা করেন। এই প্রশিক্ষণ চলবে আগামী ২৯ জুন পর্যন্ত।

ইত্তেফাক/আরএ