এএফসি কাপ ফুটবলে আবাহনীর প্রথম প্রতিপক্ষ নেপালের মানাং মারসিয়াংদি ক্লাব। আগামী ৩ এপ্রিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই ম্যাচ। ১৭ এপ্রিল ঢাকায় দ্বিতীয় ম্যাচ ভারতের মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে। ফেডারেশন কাপ ফুটবল চ্যাম্পিয়ন দল হিসাবে এবছর একমাত্র আবাহনী এএফসি কাপ ফুটবলে খেলার জায়গা পেয়েছে। অন্য দুই গ্রুপের প্রাক প্লেঅফ ম্যাচের জয়ী দলের বিপক্ষেও আবাহনীকে খেলতে হবে। সেই দুটি ম্যাচ হবে ৩০ এপ্রিল এবং ১৫ জুন।
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৩ এপ্রিল মানাং ক্লাব কাঠমান্ডু
১৭ এপ্রিল মিনার্ভা ঢাকা
৩০ এপ্রিল প্লে-অফ জয়ী অ্যাওয়ে
১৫ মে প্লে-অফ জয়ী ঢাকা
১৯ জুন মানাং ক্লাব ঢাকা
২৬ জুন মিনার্ভা পাঞ্জাব
