কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে ট্রাম্পের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি

আপডেট : ২৯ জুন ২০২০, ১৭:৫৮

ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সুলাইমানিকে হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরও অন্তত ৩০ জনের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে ইরান। সেই সঙ্গে ট্রাম্পসহ অন্যান্যদের গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে দেশটি।খবর আল জাজিরার।   

সোমবার তেহরানের এক আইনজীবী আলী আল-কাশিম বলেন, গত ৩ জানুয়ারি ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে ট্রাম্পসহ দেশটির আরও অন্তত ৩০ জনের বিরুদ্ধে এ গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। 

তবে এই আইনজীবী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া অন্যান্যদের নাম বা বিস্তারিত কোন তথ্য দিতে পারেন নি বলে খবর সংবাদ সংস্থা ইনসার। 

আইনজীবী আল কাশিম আরও জানান, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হলেও তার বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত থাকবে। 

তবে ইন্টারপোল এ বিষয়ে এখনি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে ১৯ হাজার

আইনজীবী বলেন, একটি রেড নোটিশ জারি করে ট্রাম্পসহ অন্যান্যদের নামে নামে গ্রেপ্তার করতে সহযোগিতা চেয়ে ইন্টারপোলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইরান। ইরান সরকারের অনুরোধে সেই রেড নোটিশের মাধ্যমে স্থানীয় প্রশাসন তাদের গ্রেপ্তার করবে এবং ইন্টারপোল এ বিষয়ে কোনো তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারবে না। 

ইত্তেফাক/আরআই