প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২৯ জুন ২০২০, ১৯:২১

রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে

জ্যামিতি

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১.             সামান্তরিকের বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব কোন প্রকারের?

                উত্তর : সামান্তরিকের বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব সমান।

২.             সামান্তরিকের বিপরীত বাহুগলো কেমন?

                উত্তর : সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।

৩.             সামান্তরিকের বিপরীত কোণগুলো কেমন?

                উত্তর : সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান।

৪.             সামান্তরিকের দুইটি কর্ণ পরস্পরকে ছেদ করল, খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত?

                উত্তর : কর্ণের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কর্ণটির অর্ধেক।

৫.             রম্বস কোন ধরনের চতুর্ভুজ?

                উত্তর : রম্বস এক প্রকার সামান্তরিক।

৬.             রম্বসের দুইটি কর্ণ পরস্পরকে কীরূপে ছেদ করে?

                উত্তর : রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।

৭.             রম্বসের বৈশিষ্ট্য লেখ।

                উত্তর : রম্বসের প্রত্যেকটি বাহু সমান, কোনো কোণই এক সমকোণ নয় এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান।

৮.             আয়ত কোন প্রকার চতুর্ভুজ?

                উত্তর : আয়ত এক প্রকার সামান্তরিক।

৯.             আয়তের বৈশিষ্ট্য লেখ।

                উত্তর : আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান। কর্ণদ্বয় সমান এব পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

১০.           বর্গের বৈশিষ্ট্য লেখ।

                উত্তর : বর্গের বাহুগুলো সমান এবং প্রত্যেক কোণ সমকোণ, কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।

১১.           বৃত্ত কাকে বলে?

                উত্তর : বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, যার প্রত্যেক বিন্দু ভেতরের একটি বিন্দু থেকে সমান দূরে।       

১২.           বৃত্তের কেন্দ্র কাকে বলে?

                উত্তর : কেন্দ্র হলো বৃত্তের ভেতরে এমন একটি বিন্দু, যা থেকে বৃত্তের পরিধির প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান।

১৩.           বৃত্তের জ্যা কী?

                উত্তর : বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজন রেখাংশ হলো বৃত্তের একটি জ্যা।

১৪.           বৃত্তচাপ কাকে বলে?

                উত্তর : জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে চাপ বলে।

১৫.           ব্যাস কাকে বলে?

                উত্তর : ব্যাস বৃত্তের কেন্দ্রগামী জ্যা। বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে দুইটি অর্ধবৃত্তে বিভক্ত করে।