আমার মুক্তি সর্বজনের মনের মাঝে/ দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে—
এমন দুঃসময় থেকে মানুষ ও পৃথিবী মুক্তি পাক, এমন প্রত্যাশা আমাদের সকলের। আলো আসবেই, সেই আলোর প্রত্যাশা নিয়ে রবি ঠাকুরের গান থেকে নিত্য উপহারের নতুন টি-শার্ট ‘আমার মুক্তি আলোয় আলোয়’।
নতুন আরো এসেছে বব ডিলানের গান নিয়ে নতুন টি-শার্ট ‘দুঃসময় তুমি আর এসো না’, ‘চলো কোথাও ঘুরে আসি’ এবং ‘ভয়ঙ্কর সুন্দর’ এবং এসেছে বিশ্ব সংগীতের দিকপাল গায়ক বব মার্লির ‘Get Up, Stand Up, stand up for your right...’ গান নিয়ে নতুন টি-শার্ট ‘উঠে দাঁড়াও’। নতুন এই ৫টি টি-শার্ট এসেছে চলমান ঘরবন্দি সময় ভাবনার অনুরণন। জুন-জুলাই মাস জুড়ে অনলাইন ও সরাসরি বিক্রয় কেন্দ্র থেকে নিত্য উপহারের সকল টি-শার্ট ক্রয়ে উপভোগ করুন ১২% ছাড়। ওয়েবসাইট থেকে ক্রয়ের ক্ষেত্রে NITYA12 কুপন ব্যবহার করতে হবে।
টি-শার্টগুলোর ডিজাইন করেছেন রাসেল আহমেন রনি, বাহার রহমান ও টি এইচ তন্ময়।
ঘরে বসেই কেনা যাবে ওষুধসহ জরুরি পণ্য
এবার অনলাইনেই ঘরে বসে কিনতে পারবেন ওষুধ এবং মেডিকেল আনুষঙ্গিক যন্ত্রপাতি। খুব সহজে ওষুধ অর্ডার করুন ক্যারিকরো (CarryKoro) অ্যাপসের মাধ্যমে। স্বাস্থ্যসেবাকে অন্য স্তরে বা ডিজিটাল বিশ্বে নিয়ে যাওয়া, রোগী ও চিকিত্সাকর্মীর জীবনকে সহজতর করতে অনলাইনে ওষুধসেবা নিশ্চিত করতে অ্যাপসটি ডিজাইন করা হয়েছে। বর্তমানে ফার্মেসি বা মেডিকেল স্টোর থেকে ওষুধ কেনার ক্ষেত্রে সমস্যা এড়াতে অ্যাপ্লিকেশনটি সহায়ক ভূমিকা রাখছে। ফলে এখন কয়েক ক্লিকেই ঘরে পৌঁছে যাবে ওষুধ।
এছাড়াও ক্যারিকরো পার্সেল এবং ক্যারিকরো গ্রোসারিস সার্ভিসও রয়েছে। ক্যারিকরো পার্সেল দিচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা সিটিতে এবং ৭২ ঘণ্টার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি, ২ কার্যদিবসের মধ্যে পেমেন্ট পরিশোধ এবং সঙ্গে থাকছে অত্যাধুনিক প্রডাক্ট ফটোগ্রাফি ও পেজ বুস্টিং সুবিধা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও মোহাম্মদ আহসান বলেন, ক্যারিকরো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সাইন্স সমৃদ্ধ টেকনোলজি। আমি বিশ্বাস করি এটি শুধু বাংলাদেশেই নয়, বহির্বিশ্বেও অন-ডিমান্ড ওষুধ এবং পার্সেল সার্ভিসকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে।
তিনি বলেন, ক্যারিকরো ব্যবহার করা সহজ। মেডিকেল প্রেসক্রিপশন আপলোড করার ৩০ মিনিটের মধ্যে ওষুধের সহজলভ্যতা সম্পর্কে জানানো হবে। থাকবে আকর্ষণীয় মূল্য ছাড় বা ক্যাশব্যাক অফার। সপ্তাহে সাতদিন, দিনে ২৪ ঘণ্টা ক্যারিকরোডটকম চালু থাকে। ক্যারিকরো শুধু বাংলাদেশেই নয়, সেপ্টেম্বর শেষে যুক্তরাষ্ট্র, ভারত ও নেপালে এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অ্যাপসটি গুগল প্লেস্টোর এবং অ্যাপল স্টোরে পাবেন। ফেসবুকে খুঁজে পেতে ‘CarryKoro’ লিখে সার্চ দিতে হবে।
রঙ বাংলাদেশ-এর
টি-শার্ট উত্সব অনুষ্ঠিত
টি-শার্ট গায়ে পরার শুধু একটি পোশাক নয়, কখনও টি-শার্ট মানে আবেগ, টি-শার্ট মানে অনুভূতি। একদিকে টি-শার্ট যেমন তারুণ্যকে তুলে ধরে, অন্যদিকে যে কোনো ঋতুতে পরিধানের জন্য আদর্শ পোশাক হিসাবে এটি তুলনাহীন। টি-শার্টের প্রতি তারুণ্যের ভালোবাসা ও আবেগের কথা চিন্তা করে ‘রঙ বাংলাদেশ’ আয়োজন করেছিল টি-শার্ট উত্সব। ১০ জুন থেকে ২৪ জুন পর্যন্ত অনলাইনে চলে এই উত্সব। অফার উদযাপনের এই উত্সবে নির্দিষ্ট টি-শার্টের ওপর ছাড় ছিল ৭০% পর্যন্ত এবং সেই সঙ্গে কমপক্ষে ৪টি টি-শার্ট ক্রয় করলে সম্পূর্ণ সুরক্ষায় হোম ডেলিভারির সুবিধা পুরোপুরি ফ্রি ছিল।
পঞ্চম বর্ষে জারা’স বিউটি লাউঞ্জ
পাঁচ বছরে পা রেখেছে বিউটি স্যালন জারা’স বিউটি লাউঞ্জ। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির সিইও ফারহানা রুমি বলেন, এই সুদীর্ঘ পথচলায় যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের আন্তরিক সহায়তা ছাড়া আমরা এতদূর এগিয়ে যেতে পারতাম না। শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অনেক ভাইবোন ও শুভানুধ্যায়ী। যারা আমাদের সাফল্যের পথচলায় অনেক বড় ভূমিকা পালন করেছেন, প্রতিনিয়তই আমাদের প্রচার-প্রচারণা থেকে শুরু করে তাদের লেখনীর ছোঁয়ায় জারা’স-কে সুন্দর একটা রূপ দিয়েছেন তার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা জারা’স-এর নতুন অঙ্গসংগঠন তৈরি করছি, যেন আমরা সব সময় আপনাদের পাশে থাকতে পারি।
