স্পোর্টস ডেস্ক
এফ এ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টটির সবচাইতে সফল তিন দল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনাল। সবার শেষে শেষ চার নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও। ১৮ ও ১৯ জুলাই ওয়েম্বলির সেমিফাইনাল তাই আভাস দিচ্ছে জমজমাট লড়াইয়ের।
শেষ আটের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়টা সহজ হয়নি মোটেও। শনিবার রাতে ওডিয়ন ইগালোর গোলে এগিয়ে গিয়েও সমতাসূচক গোল হজম করে তারা। যোগ করা সময়ে অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ারের গোলে জয় পায় তারা। তাদের প্রতিপক্ষ রবিবার লেস্টার সিটিকে রস বার্কলের একমাত্র গোলে হারানো চেলসি। খেলাটি হবে আগামী ১৮ জুলাই। আর ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল শনিবার রাতে শেফিল্ডের বিপক্ষে নিকোলাস পেপের গোলে এগিয়ে গিয়েও সমতাসূচক গোল হজম করে। যোগ করা সময়ে দানি সেবায়োসের গোলে সেমিফাইনালে আসে তারা। ১৯ জুলাইয়ের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ সিটি যারা নিউক্যাসলের মাঠে ২-০ ব্যবধানের জয় পেয়েছে। গোল দুইটি করেছেন কেভিন ডি ব্রুইন এবং রাহিম স্টার্লিং।
