ক্ষেপণাস্ত্রসহ রাফায়েল যুদ্ধবিমান আনছে ভারত

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:২১

চীনের সঙ্গে ভারতের উত্তেজনা বেড়েই চলছে। আপাতত এই উত্তেজনা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এরই মধ্যে ভারত ৬টি রাফায়েল যুদ্ধবিমান আনছে।

এই বিমানগুলো ফ্রান্স থেকে আনা হচ্ছে। এছাড়া এগুলোর সঙ্গে থাকছে উচ্চমানের ক্ষেপণাস্ত্র। যা ১৫০ কিলোমিটারের বাইরেও শত্রুর উপর আঘাত হানতে পারবে।

এদিকে ভারতীয় এয়ারফোর্সের পাইলটদের ফ্রান্সে প্রশিক্ষণ চলছে। সেই ফ্রান্স থেকেই ভারতে উড়ে আসবে ৬টি রাফায়েল। 

ভারতে প্রথম রাফায়েল বেস হবে আমবালা এয়ার ফোর্স স্টেশন। দ্বিতীয় বেস হবে পশ্চিমবঙ্গের হাসিমারা। 

লাদাখের পালওয়ানে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা মারা যাওয়ার পর বিবাদ চরম পর্যায়ে চলে আসে।

এর মধ্যেই ভারতের উচ্চ ক্ষেপণাস্ত্র যুক্ত রাফায়েল বিমান আনায় চিন্তা দিয়েছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যমগুলো। 

এদিকে গালওয়ান উপত্যকা থেকে এখনও চীনা সেনারা সরে না যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। ইতোমধ্যে সীমান্তে সেনা বাড়াচ্ছে চীন। 

ইত্তেফাক/জেডএইচ