পেট বোতল-ফ্লেক্স থেকে উত্পাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) রপ্তানিতে নগদ ভর্তুকি বা অর্থ সহায়তা পেতে হলে এখন থেকে ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) সনদপত্র দাখিল করতে হবে। গত বুধবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপন বৈদেশিক মুদ্রা লেনদেনের সকল অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্য রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে ‘বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এর পরিবর্তে ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো’র সনদপত্র দাখিল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পেট বোতল- ফ্লেক্স থেকে উত্পাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদন ফরম সংশোধন করা হয়েছে।
