এসব দেখার দায়িত্ব কার?

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৩৭

ঢাকার মোহাম্মদপুরের আদাবর থানার নবোদয় বাজারে প্রতিদিন প্রকাশ্যে বিক্রি হচ্ছে পচা খাদ্যদ্রব্য। ভ্যানে করে বিক্রি হচ্ছে পচে যাওয়া কলা, সবজি, খাওয়ার অযোগ্য পচা মাছ। এই বাজারের অধিকাংশ ক্রেতা হচ্ছে বস্তিবাসী ও গার্মেন্ট শ্রমিক। এই বাজারটি বেড়িবাঁধ সংলগ্ন হওয়ায় বেড়িবাঁধের ওপর আশ্রয় নেওয়া অনেক নিম্নবিত্ত মানুষ এই বাজারে কেনাকাটা করেন। এখানে ২/৩ পিস করে পেঁয়াজ, রসুন, আদা বিক্রি হয়। মুরগির মাংসও বিক্রি হয় পিস করে। বাজারের নিত্যদিনের ময়লা প্রতিদিন সিটি করপোরেশনের গাড়ি নিয়ে যায়। কিন্তু ময়লা নেওয়ার পর ময়লা রাখার স্থানটি ভালোভাবে পরিষ্কার না করায় ময়লা পানির দুর্গন্ধে হাঁটাচলা করা যায় না। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মেজবাহউদ্দিন

মোহাম্মদপুর, ঢাকা