৩৬ বছর ধরে ৪টি পরিবার বিদ্যুত্ সুবিধা থেকে বঞ্চিত। অথচ সরকার ঘরে ঘরে বিদ্যুত্ পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার বাসিন্দা হাফিজ আকন, আবুল হোসেন আকন, আলাউদ্দিন আকন ও হারুন মিয়া সরকারি এ সেবার বাইরে আছেন। তাঁরা পটুয়াখালী পল্লী বিদ্যুত্ অফিস ও গলাচিপা পল্লী বিদ্যুতের জোনাল অফিসে একাধিকবার গিয়েও এখনো কোনো সমাধান পাননি। এতে তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া বিঘ্ন হওয়াসহ নানা সমস্যায় ভুগতে হচ্ছে। অতি দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা, পটুয়াখালী
