কামারখন্দে পাটের আবাদ বেড়েছে

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৪৯

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

কামারখন্দে পাটের ধানের আবাদ বেড়েছে। আবহাওয়া ও পাটের দাম ভালো হওয়ায় পাট চাষের দিকে ঝুঁকছেন এই এলাকার কৃষক। উপজেলার ঝাটিবেলাই গ্রামের কয়েক জন পাটচাষি জানান, আমরা কয়েক বছর তেমন একটা পাট চাষ করিনি। এ বছর আগাম জাতের ধানের চাষ করে ধান কেটেই পাটের আবাদ শুরু করেছি। পাটের আবাদ এ বছর ভালোই হয়েছে। বাজারদর আশানুরূপ হলে পাট বিক্রি করে লাভবান হতে পারব।  উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, এ বছর পাট চাষের জন্য আবহাওয়া অনুকূলে থাকা ও পাট চাষ সহজলভ্য হওয়ায় দিন দিন উপজেলায় পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। প্রতি বিঘায় ৮ থেকে ১০ মণ পাট উত্পাদন ও প্রতি মণ পাটের বাজারদর ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের।