শেরপুর ও কাগজপুর সেতুবন্ধ থাকবে পাঁচ দিন

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫১

সিলেট-ঢাকা মহাসড়ক

সিলেট অফিস

জরুরি মেরামত কাজের জন্য সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু পাঁচ দিন বন্ধ থাকবে। সিলেট সড়ক ও জনপদ বিভাগ সকল প্রকার যান চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, আগামী ৩ জুলাই ভোর ছয়টা থেকে ৭ জুলাই ভোর ছয়টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে। কাজ চলাকালীন সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এজন্য সিলেট  থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।